বুধবার, ২৮ মে, ২০১৪

Posted by এম.জামান |
আহা! মিশর একমাত্র তুমিই 
দেখিয়ে দিয়েছ মৃত্যু সেও শিল্প ।
এখানে মরা মানেই তো 
এক তাল মাটির ভেতর সেঁধিয়ে যাওয়া
নইলে গনগনে আগুনের আঁচে 
শরীরের শেষ দেখা ছাই।

সুন্দর হতে বিচ্ছিন্ন হয়ে যাওয়াও তো মৃত্যু 
কারুময় গির্জা তোমার ভেতরে 
কেন ঝুলে থাকে পেরেকে গাঁথা অসুন্দর?

0 comments :

একটি মন্তব্য পোস্ট করুন