কোন না কোন ভাবেই তুমি বন্দি হয়ে আছ
প্রকান্ড সব দেয়ালে আটকে আছ
পারছ না টপকাতে সীমানা।
বিষের মত গরম পুড়িয়ে মারছে
তোমার শীতল আত্মাদের
পবিত্র বাক্য উচ্চারণ করেও
তুমি জল পাবে না।
সুখের তাবিজ বেঁধেও কি এড়াতে পারছ
জীবনের কাঁটা ভয়?
যতক্ষণ আটকে আছ মীনের মত জালে লাফাবেই
স্যাত স্যাতে বিপ্লবে তোমার পা পিছলাবেই।
এক একটা রিপু কষাই এর মত বেঁচে দেবে
তোমায় খোলা হাটে,
পথ কেনা শেষে দেখবে কয়েদ খানায়
কেটে গেল তোমার সকাল ,দুপুর ,সন্ধ্যে।
বিশুদ্ধ জন্মের ইতিহাস জানাজানি হয়ে গেলে
বুঝবে তুমিও ন্যাংটো রাতের শেকল
তোমার, আমার সকলের পা'য় ।
প্রকান্ড সব দেয়ালে আটকে আছ
পারছ না টপকাতে সীমানা।
বিষের মত গরম পুড়িয়ে মারছে
তোমার শীতল আত্মাদের
পবিত্র বাক্য উচ্চারণ করেও
তুমি জল পাবে না।
সুখের তাবিজ বেঁধেও কি এড়াতে পারছ
জীবনের কাঁটা ভয়?
যতক্ষণ আটকে আছ মীনের মত জালে লাফাবেই
স্যাত স্যাতে বিপ্লবে তোমার পা পিছলাবেই।
এক একটা রিপু কষাই এর মত বেঁচে দেবে
তোমায় খোলা হাটে,
পথ কেনা শেষে দেখবে কয়েদ খানায়
কেটে গেল তোমার সকাল ,দুপুর ,সন্ধ্যে।
বিশুদ্ধ জন্মের ইতিহাস জানাজানি হয়ে গেলে
বুঝবে তুমিও ন্যাংটো রাতের শেকল
তোমার, আমার সকলের পা'য় ।
0 comments :
একটি মন্তব্য পোস্ট করুন