দোকানের পাল্লা নামছে ভয়ার্ত আওয়াজে
খালি রিক্সা ছুটে যাচ্ছে
কাঁধের গামছা যেন পাখা হয়ে উড়ে চলছে তার।
গৃহিণীরা উঁকি দিয়ে দেখে নিল
হালি খানেক ডিম আর কাঁচা মরিচ
আছে কিনা;
এমন রাত ভয়ের সাথে এনে দিল
মুঠ মুঠ আনন্দ, আহা চোখে গেল বালি
নাহ সোজাসুজি কাঁদি আজ ।
একদম সোজাসুজি বলি আজ
হোক না কাল সকালে পটকা বাজি
"আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে"
খালি রিক্সা ছুটে যাচ্ছে
কাঁধের গামছা যেন পাখা হয়ে উড়ে চলছে তার।
গৃহিণীরা উঁকি দিয়ে দেখে নিল
হালি খানেক ডিম আর কাঁচা মরিচ
আছে কিনা;
এমন রাত ভয়ের সাথে এনে দিল
মুঠ মুঠ আনন্দ, আহা চোখে গেল বালি
নাহ সোজাসুজি কাঁদি আজ ।
একদম সোজাসুজি বলি আজ
হোক না কাল সকালে পটকা বাজি
"আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে"