অসুখ অসুখ করে ফিরে গেছে প্রেম
বোতলে বোতলে জল তুলে দেখি
রূপসা অভিমান করে,
বাড়ির পর বাড়ি তারপর সে ছাদ
টবে টবে হেসে আছে পরদেশী ফুল
গোপন জামা বাতাসে গেছে উড়ে।
আমাদের ছাদে কেউ বসেনা সঞ্চয়িতা খুলে
দূরের কোন উনুনে ডালের ফোড়ন
গৃহঘ্রাণ এনে দেয় মনে,
লেবু লেবু করে গলি পার হয় ফেরিওয়ালা
তুলো বেচা কেনার দিন শেষ হলেই জানি
তোমরা আস ছাদের কোণে।
লম্বা লম্বা দুপুর মানেই বিরহি প্রেম
শিমুলের ফুলে আদর খোঁজে
রূপসার জলে তাই রূপচাঁদা সংসার পাতে,
টবের বদলে এখন সে ছাদে আচারের বোয়াম
নতুন যারা তারা ফুল ভালোবাসেনা
ছাদের চাবিও খোয়া গেছে বেহাতে।
বোতলে বোতলে জল তুলে দেখি
রূপসা অভিমান করে,
বাড়ির পর বাড়ি তারপর সে ছাদ
টবে টবে হেসে আছে পরদেশী ফুল
গোপন জামা বাতাসে গেছে উড়ে।
আমাদের ছাদে কেউ বসেনা সঞ্চয়িতা খুলে
দূরের কোন উনুনে ডালের ফোড়ন
গৃহঘ্রাণ এনে দেয় মনে,
লেবু লেবু করে গলি পার হয় ফেরিওয়ালা
তুলো বেচা কেনার দিন শেষ হলেই জানি
তোমরা আস ছাদের কোণে।
লম্বা লম্বা দুপুর মানেই বিরহি প্রেম
শিমুলের ফুলে আদর খোঁজে
রূপসার জলে তাই রূপচাঁদা সংসার পাতে,
টবের বদলে এখন সে ছাদে আচারের বোয়াম
নতুন যারা তারা ফুল ভালোবাসেনা
ছাদের চাবিও খোয়া গেছে বেহাতে।
0 comments :
একটি মন্তব্য পোস্ট করুন