ওদের আম বাগানে পাতা আছে বাঁশের চাড়
যেতে ইচ্ছে হয় খুব, উকুন বেঁছে গল্প
আর হেঁসেলের খবর নিতে ইচ্ছে হয়।
নানান রঙের সুতো কেনার মেলা জমে
এক একটা দুপুরে, বাকি শোধ হবে বর্ষার দিনে
তবু কি হাসি মুখ ফেরিওলার।
ওরা জানেনা টম ক্রুজের নাম
দেখেনি নক্সা করা বুক জামা
কার ছাগল কবে দেবে বাচ্চা নেবে বর্গা
এই হিসেব করেই কাটে অবসর আড্ডা।
ওদের মত আমার ও দিতে ইচ্ছে করে
আম বাগানে আড্ডা।
ভুলে যেতে ইচ্ছে করে নগরের উপেক্ষা।
যেতে ইচ্ছে হয় খুব, উকুন বেঁছে গল্প
আর হেঁসেলের খবর নিতে ইচ্ছে হয়।
নানান রঙের সুতো কেনার মেলা জমে
এক একটা দুপুরে, বাকি শোধ হবে বর্ষার দিনে
তবু কি হাসি মুখ ফেরিওলার।
ওরা জানেনা টম ক্রুজের নাম
দেখেনি নক্সা করা বুক জামা
কার ছাগল কবে দেবে বাচ্চা নেবে বর্গা
এই হিসেব করেই কাটে অবসর আড্ডা।
ওদের মত আমার ও দিতে ইচ্ছে করে
আম বাগানে আড্ডা।
ভুলে যেতে ইচ্ছে করে নগরের উপেক্ষা।
0 comments :
একটি মন্তব্য পোস্ট করুন