খিচুড়ি রেঁধো, সাথে মুগ ডাল
ঘি কি আছে বাসায়?
নাকি যাবে একটু বউদির বাসায়।
আহা, বেগুন ভাজা হলে বেশ হয়
ডিম ভাজা রেখ কিন্তু পাতের কোনায়।
এই বাদলে দাদা, খিচুড়ি ছাড়া কি মানায়!
বউরা ভিজেছে আজ ছাদের জলসায়।
কুমারি মেয়ের শুধু ঢাকা ছিল বুক
মনে ছিল অষ্টাদশী প্রেমের সুখ!
যান না দাদা, ওরম করে দেখবেন না
মেঘদূত পড়ে জেনে নিন না
"তস্য স্থিত্বা কথমপি পুর; কৌতুকাধানহেতো- "
ঘি কি আছে বাসায়?
নাকি যাবে একটু বউদির বাসায়।
আহা, বেগুন ভাজা হলে বেশ হয়
ডিম ভাজা রেখ কিন্তু পাতের কোনায়।
এই বাদলে দাদা, খিচুড়ি ছাড়া কি মানায়!
বউরা ভিজেছে আজ ছাদের জলসায়।
কুমারি মেয়ের শুধু ঢাকা ছিল বুক
মনে ছিল অষ্টাদশী প্রেমের সুখ!
যান না দাদা, ওরম করে দেখবেন না
মেঘদূত পড়ে জেনে নিন না
"তস্য স্থিত্বা কথমপি পুর; কৌতুকাধানহেতো- "
0 comments :
একটি মন্তব্য পোস্ট করুন