শীত শেষ হলেই তুলো চাষ জমে ওঠে
কোকিলে কোকিলে মিলন ঘটে
দীর্ঘ রাতের হিম মেখে মন ছটফট করে
আমার কোকিল নাই বনে।
চাঁদের রাতে তৃষ্ণা বাড়ে শুন্য গৃহে
যমুনার জল বনবাসে একলা বহে
মেঘের দিন আসবে সেও তো অনেক পরে
আমার বৃষ্টি নাই মনে।
কোকিলে কোকিলে মিলন ঘটে
দীর্ঘ রাতের হিম মেখে মন ছটফট করে
আমার কোকিল নাই বনে।
চাঁদের রাতে তৃষ্ণা বাড়ে শুন্য গৃহে
যমুনার জল বনবাসে একলা বহে
মেঘের দিন আসবে সেও তো অনেক পরে
আমার বৃষ্টি নাই মনে।
0 comments :
একটি মন্তব্য পোস্ট করুন