শুক্রবার, ৭ নভেম্বর, ২০১৪

Posted by এম.জামান |
তুমি কি দিয়ে অনুবাদ করবে আমাদের এই চুমু কে
সভ্যতা খসে পড়বে চূর্ণ হবে চন্দন
তবু পারবে না ভালোবাসার সংবিধান 
এক চুল এদিক ওদিক করতে ।
রাষ্ট্রের মুকুটে চুমু ,গোপন ত্রিভুজে চুমু , অনামিকার পাথরে চুমু
এত চুমুর ভাগাভাগি কষাই কিনে কুলাবে কি?

তার চেয়ে চল যাই নিকট জলের কাছে 
পাড় ভেঙ্গে দেই জোড়া ঠোঁটের ঢেউয়ে ।