আমাদের এই ফিরে যাবার তাগিদ ঘরের চাবিকে হারাতে দেয়না
এখন তো দারুন দরজা, ওপাশের মুখ দেখে খুলে দেই সিটকিনি
একটু পুকুর, একটু ঘাস, মাটি শিউলি তলা কি হেতুর বায়না
টবের মাটি সুখ দেবে তাই চিকন বারান্দার ফ্ল্যাট কিনি।
আমাদের ছুটি মাপা খুব বিকেল কাটে অপেক্ষার বাসে
দম ফেলি উটকো ঘ্রাণে মাধবী রাত তাই অচেনা
আমাদের গল্প থামার আগে সকালের কাগজ আসে
মিছে মিছি চাবি হারালে আমরা ফিরি অথবা ফিরিনা।

0 comments :
একটি মন্তব্য পোস্ট করুন