বুধবার, ২৮ মে, ২০১৪

Posted by এম.জামান |
গোরস্থানের চাঁদা তুলে কেউ যদি
নতুন পাঞ্জাবি কেনে
পাপ দেখিনা তাতে, এত এত কবর কে চায়?

ডানে বামে ,সামনে পেছনে বেড়েই চলেছে
প্রার্থনাঘর ,একসাথে সব আর্তনাদ করে 
"কল্যাণের পথে এস"
বুড়োদের যাত্রা দেখি ঘন হয়ে ওঠে।
পাপ ধুয়ে ফেলার বয়স আসেনি 
শুভ্র ভোর দেখি তাই ,
উঁচু মিনারে বসা কাকের করুণ কালো ডাক শুনি।

0 comments :

একটি মন্তব্য পোস্ট করুন