সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০১৫

Posted by এম.জামান |
আমাকে পোড়াতে যদি এত লাগে ভাল ............।

স্কুল ছুটি । সামনে পেছনে অনেক দল। 
একদিন কলেজের বড় ভাইয়া আর আপু আমার সামনে গল্প করতে করতে যাচ্ছে।
 ছেলেটির সাথে সাইকেল ছিল ।
কিন্তু সে আপুটির সাথে হাঁটছে। 
তাদের কথা মন দিয়ে শুনেছিলাম।
বুঝেছিলাম তারা প্রেম করে। 
কিন্তু গ্রামের লোক ভাল চোখে দেখেনা।
ছেলেটি সেদিন এই গান টি র কথা মেয়েটিকে বলেছিল। 
তাদের আর বিয়ে হয়নি। ছেলেটি এখন দোকান চালায়।

মানুষের জীবনে এখন প্রেম নেই। 
লোভ আছে।
হয়ত আজ বেঁচে আছি। 
নিরাপদে ফিরছি বাড়ি। 
কাল নাও ফিরতে পারি। 
প্রেম হীন মানুষের আগুনে পুড়ে মরব। 
এটাই আমার নাগরিক পাওনা।
Posted by এম.জামান |
বাতিল হতে হতে ভূতুড়ে হয়ে গেছে যমজ পুকুর
উড়ে গেছে বাস্তু বকের দল
বহুকাল তুমি আসনি খালিশপুর
অনেক জানালাই এখন আর করেনা অধির অপেক্ষা।
নূপুর হারালে যেবার পুকুরে সাঁতার জানা ছিল না
যখন যা হয় দরকারি তাই যে কেন হয় না
একটু একটু করে হারানোর তালিকা হচ্ছে বড়
মানচিত্রে নিজের ছায়া সেও দেখিনা ।

ভালোবাসা ঘাতক বিশ্বাস
চলে যায় টন টন ট্রাক খুলনার সব রোড জেগে থাকে
পুড়ে গেছে দিলু রোড , দিলু রোড ...
যেখানে তুমি থাক।

৬ মাঘ, ১৪২১ মুরশিদা জামান
Posted by এম.জামান |
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। 

আমরা পুড়ে যাচ্ছি মা 
মৃত্যু ফাঁদ কেড়ে নিচ্ছে মা 
তোমার সন্তানদের।
Posted by এম.জামান |
বুদ্ধি দিয়ে আড়াল করা যায় না এমন অনেক কিছুই আছে মানুষের আচরণে
সেটা না থাকলে মানুষ সত্যি গাছেদের মত নিষ্পাপ থাকত।
Posted by এম.জামান |
আমাদের কবিতা কেন ছাপান না বলতে পারেন?

এই সব পোড়া লাশের ভেতর দিয়ে যেতে হচ্ছে আমাদের যে আমরা পরস্পরকে চুমু খাইনা।
দেশ কে নিয়ে প্রেম কে নিয়ে অনেক অনেক কবিতা লেখে আমাদের দেশের কবিরা। আমাদের দেশের মানুষ এর মন টা ভারি সুন্দর। এই সব সুন্দর মনে অনেক কষ্ট জমা হয়েছে। তার স্পষ্ট চিত্র আজ ফেসবুকে। মাসুদ রানা তো চুরি করে পড়তে হত। দিন বদল হল । এখন ছেলে মেয়েরা আর চুরি করে পড়বে না কিছু। লিঙ্গ আলাদা হওয়ায় আমি অনেক শব্দই জানতাম না। অদ্ভুত কবিতার ভাষা বদলের দিন আজ । গলায় চুম্বনের দাগ শুকোবার আগেই যেখানে আমাদের রাজনীতবিদরা বদলে দিচ্ছেন আমাদের সন্তান দের জীবনের আয়ু রেখা, সেখানে এইসব কবিতা সত্যি নতুন দিন এসেছে বটে!
Posted by এম.জামান |

চিহ্ন রেখে যাবার জন্য রেখে যাব কৃষ্ণচূড়া
মাইলের পর মাইল
বালুতটে বুনে যাব কাশফুল বীজ ।
Posted by এম.জামান |
তোমাদের প্রভু পকেটে থাকে
ওদের থাকে মাজারে জরির চাদরে
আমার প্রভু পাইনি এখনও
হৃদয়ের রঙ দিয়ে আঁকা নির্জন মুখ
চুপচাপ দেখে যাই তারে।
Posted by এম.জামান |
একজন বাগানে জল দেয় , ফুল ফুটলে সকলে সুবাস পায়।


দড়িতে এত এত গিঁট খুলব কি করে ।


আফ্রিকা তে মানুষ মানুষ কে খায় ,বোমা হামলা করছে যারা তাদের মাংস কেটে কুটে লবণ মাখিয়ে আফ্রিকা পাঠাতে ইচ্ছে হচ্ছে। এত এত পোড়া মানুষ দেখে আর বেঁচে থাকা মানুষদের চিন্তায় মাথা ঠিক নেই । এই অবস্থা থাকলে আর কি কি যে ইচ্ছে হবে কে জানে।

যা তুমি চাষ করেছ তাই তুমি খাবে, যা তুমি দেবে অন্যকে তাই তুমি পাবে।
Posted by এম.জামান |
হরিণ দেখে দৌড় দিতে হয় না , অনেক সময় রাক্ষস আসে নানা বেশে। 

এত সত্য না জানলেই বুঝি মানুষ সম্পর্কে আমার এত অনিহা হত না। প্রাচীন একটি কথা আছে ঠগ বাছতে গা 

উজাড়।