মাঝ দুপুরে খুঁজে দেখি ডাব বিক্রি থেমে গেছে
রিক্সা বিশ্রাম নিয়েছে প্রাচীরের ছায়ায়
সুন্দর সব চোখ ঢেকে আছে রোদ চশমায়।
রূপসার জল বেড়াতে গেছে
উঁচু কোন বারান্দা থেকে কাপড় মেলার জল ছেঁটে
ভুল পিপাসায় বালিতে জল খোঁজা
আমাদের কবে শেষ হবে ।
রিক্সা বিশ্রাম নিয়েছে প্রাচীরের ছায়ায়
সুন্দর সব চোখ ঢেকে আছে রোদ চশমায়।
রূপসার জল বেড়াতে গেছে
উঁচু কোন বারান্দা থেকে কাপড় মেলার জল ছেঁটে
ভুল পিপাসায় বালিতে জল খোঁজা
আমাদের কবে শেষ হবে ।
0 comments :
একটি মন্তব্য পোস্ট করুন