শাল দিও ঘিয়ে রঙের খুব করে শীত নামে
সন্ধ্যের নিকটে ;
ঘানি উজার করে সরষের তেল এনো
জলপাই ডুবিয়ে দেব চিলেকোঠার
কোল ঘেঁষে।
পাশের বাড়ি পানচিনি হয়ে গেল
টোল পড়া মেয়েটির;
সবাই বলে শীতের বিয়ে কাছের হয়।
থাক থাক বিয়ে নয় তুমি
এস আগামি শীতে মাঠ ভরা মটর ক্ষেতে
কুয়াশা সকালে ।
সন্ধ্যের নিকটে ;
ঘানি উজার করে সরষের তেল এনো
জলপাই ডুবিয়ে দেব চিলেকোঠার
কোল ঘেঁষে।
পাশের বাড়ি পানচিনি হয়ে গেল
টোল পড়া মেয়েটির;
সবাই বলে শীতের বিয়ে কাছের হয়।
থাক থাক বিয়ে নয় তুমি
এস আগামি শীতে মাঠ ভরা মটর ক্ষেতে
কুয়াশা সকালে ।
0 comments :
একটি মন্তব্য পোস্ট করুন