আমি খুব অল্প গালাগালি জানি কারণ
জন্ম পালিশ করা শহরের উঁচু খাঁচায়
চলতে ফিরতে শোনা গালি কান লাল
করে দিয়েছে বিস্তর কিন্তু আমার উচ্চারন
করতে বিষম লাগে ,পারিবারিক ঝগড়া
গালাগালির উত্তম খামার!
বস্তিতেও গালাগালি জন্ম নেয় রোজ
ওখানে সেন্সর বোর্ড নিজেই সেন্সর হয়ে যায়।
আমার আজকাল অনেক কিছু মুখ দিয়ে বের
হয়ে যাচ্ছে; সবচেয়ে বাজে শব্দ ও এখন
মানিয়ে যাচ্ছে লিপিস্টিক করা ঠোঁটে!
আজকাল সব্বাইকে গালাগালি করতে দেখি
অফিসে ,রেস্তরাঁয় ,বাসে ,বেডরুমে সবখানে
গালাগালির আচার খাচ্ছে ।
আমিও ভাগ বসাই আঙুল ডুবিয়ে
কুত্তার বাচ্চা ,হালার পো হালা , * * * ...
আহ কি আরাম লাগে গালাগালি দিলে
আমাকেও দিও আরাম করে গালাগালি
এখানে স্বাধীনতা সমান সমান ।
জন্ম পালিশ করা শহরের উঁচু খাঁচায়
চলতে ফিরতে শোনা গালি কান লাল
করে দিয়েছে বিস্তর কিন্তু আমার উচ্চারন
করতে বিষম লাগে ,পারিবারিক ঝগড়া
গালাগালির উত্তম খামার!
বস্তিতেও গালাগালি জন্ম নেয় রোজ
ওখানে সেন্সর বোর্ড নিজেই সেন্সর হয়ে যায়।
আমার আজকাল অনেক কিছু মুখ দিয়ে বের
হয়ে যাচ্ছে; সবচেয়ে বাজে শব্দ ও এখন
মানিয়ে যাচ্ছে লিপিস্টিক করা ঠোঁটে!
আজকাল সব্বাইকে গালাগালি করতে দেখি
অফিসে ,রেস্তরাঁয় ,বাসে ,বেডরুমে সবখানে
গালাগালির আচার খাচ্ছে ।
আমিও ভাগ বসাই আঙুল ডুবিয়ে
কুত্তার বাচ্চা ,হালার পো হালা , * * * ...
আহ কি আরাম লাগে গালাগালি দিলে
আমাকেও দিও আরাম করে গালাগালি
এখানে স্বাধীনতা সমান সমান ।
0 comments :
একটি মন্তব্য পোস্ট করুন