আমার বেসামাল দিনগুলোতে ওয়াইন রঙ
এর মত চারিদিকে এলানো ছিল নেশাগ্রস্থ প্রেম
পিন খুলে খুলে দেখিয়ে ছিলাম শেষ বোতামের
ঘরে লেগে থাকা গোলাপি বাসর!
পাপোষে একতিল জায়গাও ছিল না
ফুলদানী উপচে হুমড়ি খেয়ে মরছিল
পরদেশী ফুলের শরীর - ঠিক তাই ;
অহেতুক খরচ হয়ে যাচ্ছিল চোখের পলক
পায়ের নূপুর কান খাড়া করে শুনত অতলের আগমন
আমার বেসামাল দিন উত্তাপ মাখা রাত
বিনে ভালোবাসাতেই মাতাল হতো
অসম হিলের তালে হোঁচট খেত
তখন আমি পুষ্প ছিলাম কোমল ছিলাম
ভ্রমর আসার আওয়াজ পেতাম
তখন আমি দীঘি ছিলাম জলের ভেতর
নির্ঝর ছিলাম ;আর একটু বেশি গভীর ছিলাম।
এখন আমি শুধুই মাটির রাধা হলাম
পুণ্য ছোঁয়ার লোভে নিজের সুরুভি
ছিপি দিলাম!
এর মত চারিদিকে এলানো ছিল নেশাগ্রস্থ প্রেম
পিন খুলে খুলে দেখিয়ে ছিলাম শেষ বোতামের
ঘরে লেগে থাকা গোলাপি বাসর!
পাপোষে একতিল জায়গাও ছিল না
ফুলদানী উপচে হুমড়ি খেয়ে মরছিল
পরদেশী ফুলের শরীর - ঠিক তাই ;
অহেতুক খরচ হয়ে যাচ্ছিল চোখের পলক
পায়ের নূপুর কান খাড়া করে শুনত অতলের আগমন
আমার বেসামাল দিন উত্তাপ মাখা রাত
বিনে ভালোবাসাতেই মাতাল হতো
অসম হিলের তালে হোঁচট খেত
তখন আমি পুষ্প ছিলাম কোমল ছিলাম
ভ্রমর আসার আওয়াজ পেতাম
তখন আমি দীঘি ছিলাম জলের ভেতর
নির্ঝর ছিলাম ;আর একটু বেশি গভীর ছিলাম।
এখন আমি শুধুই মাটির রাধা হলাম
পুণ্য ছোঁয়ার লোভে নিজের সুরুভি
ছিপি দিলাম!
0 comments :
একটি মন্তব্য পোস্ট করুন