সিঁড়ি বেয়ে নামতেই রোজ দেখা হয়
এক মাথা চুল নিয়ে গুন গুন কর তুমি
(তোমার চুল বাঁধা দেখতে দেখতে ভাঙল কাঁচের আয়না)
আমি আনমনে হাত রাখি বয়কাট চুলে।
সেদিন তুমি গেটে তালা খুলছিলে
হাতে একগাদা ডিম,
আমি চাবি দিতেই খুলে গেল গেট।
তাড়াহুড়োয় দেখা হল না চশমার ওপারে
থাকা অদেখা দু' চোখ, এখন আর নামা হয়না
রাস্তায় রাস্তায় ফুটছে বোমা !
তোমার সিঁড়ি ভাঙ্গার শব্দ শোনার জন্যে
কোন আজুহাতে দোতালার কাছে
যাব বার বার...
আকাঙ্ক্ষার আস্তর ভেঙ্গে ভেঙ্গে
আমি খসে যেতে থাকি
দেখা হয়না ।
আজ ঘুম ভেঙ্গে দেখি সিঁড়ি বেয়ে উঠে আসছে
কান্নার কোরাস , সব শুনে আমিও কাঁদি
আত্মীয়ের কান্না, তুমি গিটারের তার কিনতে চেয়েছিলে
অনাত্মীয় বোমা তোমার পা কেড়ে নিয়েছে।
তুমি এখন হাসপাতালে
এখন আমাদের দেখা হবে সামনা সামনি ,
কেবল আর শোনা হবে না আড়ালে তোমার পদধ্বনি।
এক মাথা চুল নিয়ে গুন গুন কর তুমি
(তোমার চুল বাঁধা দেখতে দেখতে ভাঙল কাঁচের আয়না)
আমি আনমনে হাত রাখি বয়কাট চুলে।
সেদিন তুমি গেটে তালা খুলছিলে
হাতে একগাদা ডিম,
আমি চাবি দিতেই খুলে গেল গেট।
তাড়াহুড়োয় দেখা হল না চশমার ওপারে
থাকা অদেখা দু' চোখ, এখন আর নামা হয়না
রাস্তায় রাস্তায় ফুটছে বোমা !
তোমার সিঁড়ি ভাঙ্গার শব্দ শোনার জন্যে
কোন আজুহাতে দোতালার কাছে
যাব বার বার...
আকাঙ্ক্ষার আস্তর ভেঙ্গে ভেঙ্গে
আমি খসে যেতে থাকি
দেখা হয়না ।
আজ ঘুম ভেঙ্গে দেখি সিঁড়ি বেয়ে উঠে আসছে
কান্নার কোরাস , সব শুনে আমিও কাঁদি
আত্মীয়ের কান্না, তুমি গিটারের তার কিনতে চেয়েছিলে
অনাত্মীয় বোমা তোমার পা কেড়ে নিয়েছে।
তুমি এখন হাসপাতালে
এখন আমাদের দেখা হবে সামনা সামনি ,
কেবল আর শোনা হবে না আড়ালে তোমার পদধ্বনি।
0 comments :
একটি মন্তব্য পোস্ট করুন